কুড়িগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা, সিলেটে গ্রেফতার স্বামী

বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ সিলেট থেকে গ্রেফতার করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিলেট নগরীর কানিশাইল এলাকা থেকে শহিদুল ইসলাম বাবলু (৫৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ভিতর বন্দ (বানিয়ার ভিটা) গ্রামের রজব আলীর ছেলে। র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শহিদুল ইসলাম বাবলু তার স্ত্রী মহিনা বেগম ও দুই সন্তানকে নিয়ে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন বাদামগাছতলা পল্লী বিদ্যুৎ এলাকায় বসবাস করতেন।। গত বছরের ৬ ডিসেম্বর পরিবারের সদস্যরা গ্রামের Read More