ভেনেজুয়েলার ১,৫০০শ’র বেশি রাজনৈতিক বন্দির সাধারণ ক্ষমার আবেদন

ভেনেজুয়েলার ১,৫৫৭ জন রাজনৈতিক বন্দি সাধারণ ক্ষমার জন্য আবেদন করেছেন। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জানিয়েছেন, বৃহস্পতিবার চালু হওয়া একটি নতুন আইনের অধীনে তারা এই ক্ষমার আবেদন করেন।ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই এবং সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মিত্র জর্জ রদ্রিগেজও জানান যে, শত শত বন্দিকে ইতিমধ্যে মুক্তি দেয়া হয়েছে।তাদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ জুয়ান পাবলো গুয়ানিপা। তিনি বেশ কয়েকজন বিরোধী কণ্ঠের একজন যিনি নির্দিষ্ট কয়েকজন বন্দিকে বাদ দেয়ার জন্য আইনটির সমালোচনা করেছিলেন। আরও পড়ুন:ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর৩ জানুয়ারী মার্কিন বাহিনী এক অভিযানে মাদুরোকে আটক করার পর থেকে ভেনেজুয়েলার প্রতি রাজনৈতিক বন্দিদের দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকার সবসময় রাজনৈতিক বন্দিদের আটক রাখার কথা অস্বীকার করে আসছে।এদিকে, শনিবার এক সংবাদ সম্মেলনে জর্জ রদ্রিগেজ বলেন, ১,৫৫৭ জন বন্দির মুক্তির অনুরোধ তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে এবং শেষ পর্যন্ত আইনটি ১১,০০০ বন্দিকে মুক্তি দেবে।মাদুরোর গ্রেফতারের কয়েকদিন পর, ৮ জানুয়ারী, সরকার প্রথম ঘোষণা করে যে, উল্লেখযোগ্য সংখ্যক বন্দিকে মুক্তি দেয়া হবে। অন্যদিকে, বিরোধী দল এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে যে মাদুরোর অধীনে সরকার রাজনৈতিক বন্দিদের আটক করে বছরের পর বছর ধরে ভিন্নমত দমন এবং সমালোচকদের নীরব করার জন্য ব্যবহার করেছে। আরও পড়ুন:মাদুরোর বিচার করতে হলে ভেনেজুয়েলায় করা উচিত, যুক্তরাষ্ট্রে নয়: ব্রাজিলের প্রেসিডেন্ট এই গোষ্ঠীগুলোও নতুন আইনের সমালোচনা করেছে। বিবিসির ল্যাটিন আমেরিকা বিশেষজ্ঞ লুইস ফাজার্দো বলেছেন, তাদের মতে, ভেনেজুয়েলায় বিদেশি সশস্ত্র হস্তক্ষেপের আহ্বান জানানো ব্যক্তিদের এটি সাধারণ ক্ষমা করবে না।  সূত্র: বিবিসি