ভারতে আসছেন শাকিরা, অনুষ্ঠান কবে?

প্রায় ২০ বছর পর আবারও ভারত মাতাতে আসছেন পপ গায়িকা শাকিরা। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই অপেক্ষার প্রহর গুনছেন ভারতীয় সংগীতপ্রেমীরা।ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মুম্বাই ও দিল্লিতে গায়িকার কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে আগামী এপ্রিল মাসে। তবে অনুষ্ঠানের আগেই শুরু হবে টিকিট ব্রিক্রি। শোনা যাচ্ছে, অনুষ্ঠানের অগ্রিম টিকিট বুকিং শুরু হবে ১ মার্চ থেকে। তবে টিকিটের দাম কত নির্ধারণ করা হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরে ভারতে এসেছিলেন শাকিরা। মুম্বাইয়ে অনুষ্ঠানের মঞ্চ মাতিয়েছিলেন। শোনা যাচ্ছে, এবার মুম্বাইয়ে মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে ও দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের অনুষ্ঠানে অংশ নেবেন শাকিরা। আরও পড়ুন: ‘চুপিচুপি’ দিয়ে আত্মপ্রকাশ করল ‘আর্টবক্স মিউজিক’ বিগত কয়েক বছরে এড শিরান, ডুয়া লিপা, এনরিকের মতো শিল্পীরা ভারতে অনুষ্ঠান করেছে। তাই গতবারের তুলনায় এবার শাকিরার অনুষ্ঠান নিয়ে দর্শকের আগ্রহ অনেকটাই বেশি তৈরি হয়েছে। আয়োজকরা তাই বিভিন্ন শহরে শাকিরার অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি বাড়তি গুরুত্ব দিতে শুরু করেছে।  আরও পড়ুন: সুরের আবেশে আজও অমলিন সন্ধ্যা মুখোপাধ্যায়