সিলেটে ইবনে সিনা হাসপাতালে অন্য রোগীর চিকিৎসাপত্র ব্যবহারে চিকিৎসা, রোগীর মৃত্যুর অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অবস্থিত ইবনে সিনা হাসপাতালে অন্য রোগীর চিকিৎসাপত্র ব্যবহার করে ভুল চিকিৎসায় কামাল উদ্দিন (৫৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, ভুল অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর হাসপাতালে উত্তেজনা বিরাজ করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে এবং রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিয়ে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। নিহত কামাল উদ্দিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাসিন্দা। পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য তিনি গত শুক্রবার হাসপাতালে Read More