আবহাওয়া সতর্কতায় আমের ফলনে বাম্পারের আশা

সময়মতো আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ায় মুকুল ঝরে যাওয়া, পোকার আক্রমণ ও ফলন কমে যাওয়ার মতো ঘটনা ঘটে। তবে চলতি মৌসুমে চিত্র ভিন্ন। আগেভাগে আবহাওয়া তথ্য জেনে পরিকল্পিত পরিচর্যা করায় গাছে গাছে দেখা যাচ্ছে সুস্থ ও বেশি মুকুল। এতে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষীরা।