খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রি, জরিমানা

মানিকগঞ্জের বাজারে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির অপরাধে কার্তিক চন্দ্র নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর।রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় কার্তিক চন্দ্রের দোকানে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে শাকসবজি, মাছ-মাংসের দোকানেও তদারকি করা হয়। আরও পড়ুন: আমদানি বাড়লেও নাগালের বাইরে খেজুর, দাম কমছে না কেন? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, রোজায় নিত্যপণ্যসহ ফলমূল, তরিতরকারি, মাছ-মাংসের বাজারে দাম স্থিতিশীল রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে।