ইফতারের আগের দোয়া

রমজানে দিনভর রোজা রাখার পর ইফতারের মুহূর্তটি এক অনন্য নেয়ামত। সারাদিনের ক্ষুধা-তৃষ্ণা শেষে যখন ইফতারের খাবার সামনে আসে, তখন মুমিনের হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে। এ সময়টি শুধু খাবার গ্রহণের নয়-- বরং দোয়া কবুলেরও বিশেষ মুহূর্ত।চলুন জেনে নিই ইফতারের দোয়া-- اَللهُمَّ لَكَ صُمْتُ وَعَلىٰ رِزْقِكَ أَفْطَرْتُ (উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিহক্বিকা আফত্বারতু।) অর্থ : আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত) রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে যথাসময় ইফতার করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন,  মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে; ততদিন তারা কল্যাণ লাভ করবে। ইফতারের পর বা ইফতার করার সময় এ দোয়া পড়া-- হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করার সময়ে বলতেন, ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ (উচ্চারণ: জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।) অর্থ : (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো। (আবু দাউদ, মিশকাত)