বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মাহে রমজান আমাদেরকে সামাজিক ভেদাভেদ ও শ্রেণী বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। রমজানের সংযমের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সাধ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সামর্থবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। সেই হক সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে একদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে, অপরদিকে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও যাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। জামায়াতে ইসলামী সেই সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। Read More