কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও একাডেমির আয়োজনে গত শনিবার সন্ধ্যায় একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা ও নাট্যকার শুভাশিস সিংহের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ Read More