ওমরাহ পালনে সৌদি আরবে বর্ষা

দুনিয়ার ব্যস্ততা, ক্যামেরার ঝলক আর গ্ল্যামারের আলোর বাইরে মহান রবের ডাকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের মক্কা নগরীতে গিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। আল্লাহর ঘর কাবা শরিফের সামনে নত হৃদয়ে বসে থাকা তার কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।শনিবার (২১ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে ৮টি ছবি আপলোড করেন বর্ষা। ছবিগুলোতে দেখা যায়, সাদামাটা পোশাকে গভীর এক প্রশান্তি নিয়ে কাবার সামনে বসে আছেন বর্ষা। ক্যাপশনে বর্ষা লেখেন,জীবনে যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন আসতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার মেহমান হিসেবে কবুল করুন আমিন। আলহামদুলিল্লাহ। আরও পড়ুন: রমজানের শুভেচ্ছা জানালেন চিত্রনায়িকা পূর্ণিমা বর্ষার এই আধ্যাত্মিক সফরে আবেগাপ্লুত ভক্তরা। আল্লাহ যেন তার ইবাদত কবুল করেন, জীবনকে হেদায়েত ও বরকতে ভরিয়ে দেন- এমন বার্তায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। একজন লিখেছেন, ‘আল্লাহ মনে হয় হেদায়েত দান করছে। এই হেদায়েত যেন মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়।’ প্রতিউত্তরে দোয়া চেয়ে বর্ষা লিখেছেন, ‘আল্লাহর বাইরে যাওয়ার সাধ্য নেই কারো।’ আরও পড়ুন: ওমরাহ করতে সৌদিতে তানহা তাসনিয়া ও নদী খন্দকার চলচ্চিত্রের রঙিন জগতের পরিচিত মুখ, কাবার ছায়াতলে কেবলই একজন বিনয়ী বান্দা। পবিত্র এই সফরে বর্ষা খুঁজে নিয়েছেন এক ভিন্ন শান্তি। আল্লাহর ঘরের সামনে কাটানো এই সময় তার জীবনে নতুন আত্মিক শক্তি ও আলোর দিশা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা অনুরাগীদের।