বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রোববার (২২ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়, মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালে তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ২০২৪ সালের Read More