শ্রীলঙ্কাকে উড়িয়ে জয়ে সুপার এইট পর্ব শুরু ইংল্যান্ডের

আগে ব্যাট করতে নেমে ভেল্লালাগে-থিকশানার স্পিন ঘূর্ণিতে দাঁড়াতেই পারেননি ইংলিশ ব্যাটাররা। বাকিদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেন ফিল সল্ট। শেষ পর্যন্ত সল্টের ৪০ বলে ৬২ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে লঙ্কানদের শুরুটাও হয় যাচ্ছে তাই। রশিদ-উইল জ্যাকস-আর্চারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হলো লঙ্কান ব্যাটারদের। শেষ পর্যন্ত একশ’র আগেই শ্রীলঙ্কাকে অলআউট করে দেয় ইংল্যান্ড। ৫১ রানের বড় জয়ে সুপার এইট পর্বে দারুণ শুরু পেলো হ্যারি ব্রুকের দল।রোববার (২২ ফেব্রুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। তবে ওপেনিং জুটিতে ভালো শুরু পায়নি ইংলিশরা। স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই জস বাটলারের উইকেট হারায় তারা। ১৪ বলে ৭ রান করা বাটলারকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন দুনিথ ভেল্লালাগে।    বিস্তারিত আসছে.......