বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।রোববার (২২ ফেব্রুয়ারি) সম্প্রতি এ সময় তিনি দায়িত্ব গ্রহণের জন্য ড. রহমানকে অভিনন্দন জানান। দুই নেতা পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তারা বহুমুখী খাতে এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন, যাতে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের জন্য একটি অগ্রসর ও ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গড়ে তোলা যায়। আরও পড়ুন: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা দিকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার কথা জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এদিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।