পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে উভয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হওয়ায় সন্তোষ প্রকাশ করে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সূচনায় তার দেশ প্রস্তুত বলে বৈঠকে তুলে ধরেন।