সেহরিতে চা-কফি নাকি নাবিজ?

স্বাস্থ্যকরভাবে রোজা রাখতে সেহরিতে চা-কফি পান না করে নাবিজ (খেজুর ভেজানো পানি) খাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. সালেহ উদ্দিন মাহমুদ (তুষার)। নাবিজের উপকারিতা ও চা-কফির ক্ষতিকারক দিকটাও তুলে ধরেছেন তিনি।ডা. তুষার বলেন, অনেকেই আছেন সেহরিতে চা বা কফি পান না করে রোজা শুরু করতে পারেন না। আবার অনেকেই আছেন সেহরিতে উঠেই অল্প ভাত খেয়ে চা বা কফি পান করেন। চা বা কফি কিন্তু রোজাকালীন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী কিছু না। কারণ এটি ডাইরেটিক হিসেবে কাজ করে। সুতরাং আমরা যে পানিটা খাচ্ছি, সেই পানিটা কিন্তু কোষ থেকে টেনে নিয়ে আসে।তিনি আরও বলেন, ‘এই যে পানি স্বল্পতা বা পানির যে অভাবটা প্রতিরোধ করার জন্য আমরা কাজ করছি, চা-কফি এটার বিপরীতে কাজ করে। এ জন্য চা বা কফি সেহরির সময় এড়িয়ে চলা উচিত। এর বিকল্প হিসেবে নাবিজ খাওয়া যেতে পারে। এই পানীয়টা খুব উপকারী। নাবিজটা নিজেই তৈরি করা যায়। এটি বানানো খুবই সহজ।’আরও পড়ুন: রোজা না রেখে মসজিদের ইফতার খাওয়া যাবে?‘নাবিজ’ তৈরির নিয়মইফতারের সময় হাফ লিটার পানির মধ্যে তিন থেকে চারটি খেজুর ভিজিয়ে রাখুন। এরপর সেহরি পর্যন্ত পানীয়টা তৈরি হবে, সেটি খুবই উপকারী।নাবিজের উপকারিতানাবিজ একটি নিউট্রেন ড্রিঙ্ক। এবং এটা ডিটক্সিফায়ার হিসেবেও কাজ করবে। পটাশিয়ামসহ অন্যান্য মিনারেলস ধরে রাখে। এ জন্য এটা খুব উপকারী। পানিতে যে তিন বা চারটা খেজুর ভিজানো ছিল, সেটাও খেয়ে নেবেন।