পর্যটন ডেস্ক: সিলেট ভ্রমণে গেলে জাফলংয়ের এ নয়নাভিরাম দৃশ্য দেখতে ভুল করেন না পর্যটকেরা। সাধারণত বেশির ভাগ পর্যটকেরা জাফলং জিরো পয়েন্ট পর্যন্ত ঘুরে চলে আসেন। কিন্তু পিয়াইন নদ পেরোলেই এ যেন এক ভিন্ন জগৎ। খাসিয়া পুঞ্জিতে এখন হয়ে উঠছে নতুন আকর্ষণ হোমস্ট। উঁচু পাহাড়, ঝরনা আর স্বচ্ছ জলের পাথুরে পিয়াইন নদ মিলিয়ে প্রকৃতি যেমন মুগ্ধ করে, তেমনি খাসিয়া জনপদের জীবনযাপনও দেয় ভিন্ন অভিজ্ঞতা। আপনি চাইলে আপনার ছুটির দিনটি খাসিয়া জনপদে কাটাতে পারেন। এ ছাড়া খাসিয়াদের বাড়িতে রাত যাপন করে তাঁদের জীবন-জীবিকা, খাওয়াদাওয়া আর সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা গ্রহণের সুযোগও চালু হয়েছে। Read More