জাতীয় পরিচয়পত্র দেয়ার বিষয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা

দেশের নাগরিকদের বয়স ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।পরিপত্রে জানানো হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে আবেদনের তারিখে যে সব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে অথবা হবে, তাদের নিবন্ধন (Registration) কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছে। এর ফলে এখন থেকে সারা দেশের স্থানীয় নির্বাচন অফিসগুলোতে ১৬ বছর বয়সীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। আরও পড়ুন: এনআইডিতে ৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তানির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। আগে সাধারণত ভোটার হওয়ার যোগ্য অর্থাৎ ১৮ বছর বয়স পূর্ণ হলে নাগরিকরা এনআইডির জন্য আবেদন করতে পারতেন।