বিয়ানীবাজারে চোরাই গরুসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চোরাই গরুসহ একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানা পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে লাউতা ইউপির নন্দীরফল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ টি চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা জব্দের Read More