বৃটিশ চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস শুরু হয়েছে। লন্ডনের ঐতিহাসিক রয়ার ফেস্টিভ্যাল হল-এ সাউথব্যাঙ্ক সেন্টারে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে অংশ নিতে হাজির হয়েছেন ব্রিটিশ ও আন্তর্জাতিক অঙ্গনের এক ঝাঁক তারকা।এবারের আসরে প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক আলান কামিং। এ মঞ্চে এবারই প্রথম সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস জয়ে প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই করে এগিয়ে রয়েছে যারা তারা হলেন- ১। পল থমাস অ্যান্ডারসন: নির্মাতার পরিচালিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পেয়ে ঐতিহাসিক রেকর্ডের খুব কাছাকাছি রয়েছে। ২। রায়ান কুগলার: তার পরিচালিত সিনেমা ‘সিনার্স’ ১৩টি মনোনয়ন পেয়ে প্রতিযোগিতার দৌঁড়ে এগিয়ে রয়েছেন তিনি। নির্মাতা কৃষ্ণাঙ্গ পরিচালক হিসেবে বেশি মনোনয়ন পেয়েছে। ৩। ক্লোয়ি ঝাও: নির্মাতার পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমাটি ১১টি করে মনোনয়ন পেয়েছে এগিয়ে রয়েছে। নারী পরিচালক হওয়ায় তিনিও মনোনয়নের দৌঁড়ে এগিয়ে রয়েছেন। ৪। লিওনার্দো ডিক্যাপ্রিও: ৫১ বছর বয়সে সপ্তমবারের মতো সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে একটি বিশেষ রেকর্ড স্পর্শ করেছেন হলিউডের এ অস্কারজয়ী অভিনেতা। ৫। সেরা চলচ্চিত্র: সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত সিনেমাগুলো হলো ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘সিনার্স’। তবে বিশ্লেষকদের মতে, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’-এর মধ্যে সেরা চলচ্চিত্রের সম্মান অর্জনে ত্রিমুখী লড়াই হবে। আরও পড়ুন: ট্রেলারে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক প্রসঙ্গত, এবারের বাফটার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগীতে থাকছে বিশেষ আকর্ষণ। নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেশন কেপপ ডেমন হান্টার্স-এর চার্ট-শীর্ষ গান ‘গোল্ডেন’ পরিবেশন করা হবে। জায়ে, অড্রি নুনা ও রেই আমির মনোমুগ্ধকর পরিবেশনা দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। আরও পড়ুন: ‘গ্রে'স অ্যানাটমি’ খ্যাত অভিনেতা এরিক ডেন মারা গেছেন