আগে ১২ টায় ঘুম থেকে উঠতাম, প্রতিমন্ত্রী হওয়ার পর ৮ টার আগে উঠি: এম. ইকবাল

শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকা ময়মনসিংহের গৌরীপুরে একদিনের সফরে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন।রোববার (২২ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার কলতাপাড়া, রামগোপালপুর, বালুয়ামোড়,পাছার বাজার, ভুটিয়ারকোনা, শাহগঞ্জ বাজারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন প্রতিমন্ত্রী। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছায় প্রতিমন্ত্রীকে সংবর্ধিত করেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ায় বিস্মিত হয়েছেন জানিয়ে এম ইকবাল হোসেইন বলেন, আমাকে প্রতিমন্ত্রী করার মধ্য দিয়ে গৌরীপুরবাসীকে বিরল সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী। সবাই দোয়া করবেন আমার ওপর যে অর্পিত দায়িত্ব তা যেন একদম সুচারুভাবে পালন করতে পারি। আমি দেশ এবং এলাকার উন্নয়নে কাজ করার করতে চাই। আরও পড়ুন: অবশেষে ৭ বছর পর মামলা, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ আসামি ১৪ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকে সবচেয়ে বড় চাকরি উল্লেখ করে তিনি আরও বলেন, আমি আগে ১১ টা-১২ টার দিকে ঘুম থেকে উঠতাম। এখন সাড়ে ৭ টা থেকে ৮ টার আগে উঠি। দৌঁড়িয়ে অফিসে যাই। এখন আমি সবচেয়ে বড় চাকরিজীবী আমি। আরও পড়ুন: দলকানা কর্মকর্তা দেখতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সফরকালে জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সদস্য মাইনুল ইসলাম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।