পুঁজিবাজারে তালিকাভুক্ত এমটিবি ইউনিট ফান্ড ও অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড থেকে বেআইনিভাবে ইউনিটহোল্ডাদের ৫৫ কোটি টাকা লোপাটের দুর্নীতি প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ অর্থ আত্মসাতের ঘটনায় মিউচুয়াল ফান্ড দুইটির ইউনিটহোল্ডাররা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই ধরাবাহিকতায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালকদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সকল তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) পাঠিয়েছে কমিশন। সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি দুদকের চেয়ারম্যান বরাবর বিএসইসি চিঠি পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।