সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বড় ভাই

সাতক্ষীরা সদরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন বড় ভাইও। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ধুলহির ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের সাত্তারের মোড়সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।মৃত ছোটভাই আব্দুল গফুর (৫৩) ও বড়ভাই আব্দুল করিম (৫৬) সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।স্বজনরা জানান, ক্যান্সারে আক্রান্ত ছিলেন আব্দুল গফুর। রোববার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। এ খবর বাড়িতে পৌঁছালে শোক সহ্য করতে না পেরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই বড় ভাই আব্দুল করিম মারা যান।আরও পড়ুন: চাঁদপুরে বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেওস্থানীয় বাসিন্দা আলমগীর কবীর বলেন, বাদ জোহর একসঙ্গে দুই ভাইয়ের জানাজার নামাজ শেষ হয়। এরপর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।