বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটকের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগ রয়েছে, বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিও ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অডিওটির সত্যতা যাচাই Read More