বৈশাখী নিউজ ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত নতুন করে আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত নতুন এই দিন ধার্য করেন। এর আগে, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় চলতি বছরের ১৩ জানুয়ারি নতুন তারিখ ঠিক করা হয়েছিল। তবে সেদিনও প্রতিবেদন দাখিল না হওয়ায় আবারও সময় বাড়ানো হয়েছে। গত ৭ ডিসেম্বর ঢাকার এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ করেছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত কর্মকর্তা, রমনা মডেল Read More