৬২ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৭৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোবহার নামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তিন ছেলে শেখ কুতুব উদ্দিন, শেখ তামিম উদ্দিন ও শেখ আফনান উদ্দিনের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে সংস্থাটি। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।