পুষ্টির ঘাটতি মেটাতে সেহরিতে যা খাবেন

দেহের সার্বিক সুস্থতা ও পুষ্টির ঘাটতি মেটাতে সেহরিতে প্রাধান্য দিতে পারেন এমন কিছু খাবার যা সুষম ও পুষ্টিগুণে ভরপুর। এজন্য ভোররাতে সেহরিতে রাখতে পারেন স্বাস্থ্যকর কয়েকটি খাবার।পুষ্টিবিদরা মনে করেন, সহজে হজম হয় এমন খাবারই সেহরিতে বেছে নেয়া ভালো। এরজন্য সেহরিতে খেতে পারেন সামান্য ভাত, দুধ, কলা, কাঠবাদাম ও খেজুর। ১। ভাত ও সবজি: প্রাকৃতিক কারণে বাঙালির সাথে ভাতের সম্পর্ক অতি প্রাচীন। সহজে হজম হয় বলে এ খাবার সেহরিতে রাখুন। উচ্চ গ্লাইসেমিক সমৃদ্ধ হওয়ায় এ খাবার ভালো ঘুমের  জন্য দারুণ কাজ করে। তাই ঘুমের সমস্যা এড়াতেও সেহরিতে রাখতে পারেন ভাতকে। সেই সাথে মিনারেল ও ভিটামিন, পুষ্টির ঘাটতি মেটাতে সেহরিতে রাখুন রঙিন সবজি।  ২। দুধ: পুষ্টিগুণ ও ভিটামিনের সব উপাদান থাকে দুধে। তাই ঝটপট সেহরি সারতে দুধকে সেহরির সঙ্গী করতে পারেন। ৩। কলা: কলা শরীরে পুষ্টির চাহিদা পূরণ করে। পাশাপাশি পেট ভরা রাখে দীর্ঘ সময়। তাই রোজার রাখার নিয়ত করতে সেহরিতে কলা খেতে পারেন। ৪। কাঠবাদাম: ভিটামিন ই, এ, বি১, বি৬, অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে কাঠবাদামে। ত্বক ও চুলের সুস্থতা নিশ্চিতের পাশাপাশি মস্তিষ্ক ও হৃদযন্ত্র ভালো রাখে কাঠবাদাম। তাই দীর্ঘ সময় রোজায় না খেয়ে থাকার আগে সেহরিতে খেয়ে নিতে পারেন কয়েকটি বাদামও। আরও পড়ুন: রোজায় ‘পর্যাপ্ত ঘুম’ না হলে কী করবেন? ৫। খেজুর: পুষ্টিগুণে সেরা খাবার হিসেবে স্বীকৃত খেজুর। এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, ফাইবার, ভিটামিন এবং খনিজ রয়েছে। যা  শরীরে দ্রুত শক্তি জোগায় । ফাইবারসমৃদ্ধ খেজুর হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। আরও পড়ুন: সকালে মৎস্যাসন করলে যে উপকার মেলে এ ৫ খাবার দিয়ে সেহরি করলে সারাদিন রোজা রাখলে আপনার পুষ্টির ঘাটতে হবে না। শরীর পর্যাপ্ত পুষ্টি পাওয়ায় রোজা রেখেও আপনি থাকবেন প্রফুল্ল ও প্রাণবন্ত।