গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি সেফটি ট্যাংক থেকে নুরমা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত নুরমা খাতুন চৌধুরীপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।স্বজন ও স্থানীয়রা জানায়, দুপুর থেকে নুরমা খাতুন নিখোঁজ ছিলেন। এরপর স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এরই একপর্যায়ে বাড়ির পাশের প্রতিবেশী হযরত আলীর একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে তার মরদেহ দেখতে পান তারা।আরও পড়ুন: রাজধানীতে তরুণীসহ ২ জনের মরদেহ উদ্ধারগোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। তার মৃত্যুর কারণ উদঘটনে তদন্ত চলমান রয়েছে।