ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে মোহাম্মদ আলী (২৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার থানাঘাটের পাশে তিতাস নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।মোহাম্মদ আলী উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে।এলাকাবাসী জানান, বিকেলে তিতাস নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ত্রিপল (৯৯৯) এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।আরও পড়ুন: নিখোঁজের ১৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪মোহাম্মদ আলী গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, ‘৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা এসে এটি শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’