হজ ব্যবস্থাপনায় ছাড় নয়: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, “আসন্ন হজ কার্যক্রমে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হজ ব্যবস্থাপনায় কেউ সামান্যতম ব্যত্যয় ঘটালেও তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকার দ্বিধা করবে না। শুধু হজ নয়, সরকারি অন্যান্য কাজের ক্ষেত্রেও দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”