সিদ্ধিরগঞ্জে ওলামা লীগের সভাপতি গ্রেফতার

চব্বিশের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা বিস্ফোরক মামলায় দীর্ঘদিন পলাতক থাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিব (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ৷রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংগঠিত বিস্ফোরক মামলার আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন৷ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।আরও পড়ুন: বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ গ্রেফতার এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতার আব্দুল মোতালিব বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আদালতে পাঠানো হবে।