বরিশালে হানিট্র‍্যাপ চক্রের তিন সদস্য গ্রেফতার

বরিশালে হানিট্র্যাপ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।গ্রেফতাররা হলেন: জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের হাকিম পেদার ছেলে ঝাড়ুদার শাহিন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পালক গ্রামের কবির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার ও বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালগুনি গ্রামের মকবুল জোমাদ্দারের ছেলে সাইফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।তারা জানায়, নারীর ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। ওই অভিযোগের সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, 'ঝাড়ুদার শাহিন তার স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ পেতে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। গত (১১ ফেব্রুয়ারি) ভোলার দৌলতখানের বাসিন্দা সুলতানের ছেলে ফয়জুল কবিরের মোবাইল ফোনে কল করে শাহিনের স্ত্রী। তার সাথে পরিচয়ের এক পর্যায়ে বরিশালে আসতে বলে। এরপর ফয়জুল বরিশালে আসলে তাকে নিয়ে যায় নগরীর কলেজ রো এলাকার একটি বাসায়। বাসায় নিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি।'আরও পড়ুন: নওগাঁয় বিয়েবাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ঘটনার পরপরই ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের সূত্র ধরে রোববার ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের  বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।