চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি -২০২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটের পাশাপাশি জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রেও পূর্ণকালীন ও খণ্ডকালীন শিক্ষার্থী ভর্তি নেয়া হবেমেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এমফিলে মাসিক ২০ হাজার টাকা হারে দুই বছর এবং পিএইচডিতে মাসিক ৪০ হাজার টাকা হারে তিন বছরের গবেষণা বৃত্তি দেয়া হবে। এমফিল ও পিএইচডি উভয় প্রোগ্রামে আনেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংক বা জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে ইস্যু করা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ আগামী ৫ মার্চের মধ্যে অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার অফিসের উচ্চশিক্ষা ও গবেষণা শাখায় জমা দিতে হবে।আরও পড়ুন: চবিতে আসছে অভিন্ন সেমিস্টার, পাল্টে যাচ্ছে পড়াশোনার ধরনএমফিল প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয়ের সমমানের ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে বিভাগ বা গবেষণাকেন্দ্র লিখিত ও মৌখিক পরীক্ষা নেবে এবং নির্ধারিত ফি সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে।এমফিলের সাধারণ যোগ্যতায় এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০, অনার্স ও মাস্টার্স মিলিয়ে সিজিপিএ ৬.৫০ এবং প্রতিটিতে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। শ্রেণিভিত্তিক ফলের ক্ষেত্রে উভয় পর্যায়ে দ্বিতীয় শ্রেণি এবং স্কুল-কলেজ পর্যায়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরসহ দ্বিতীয় বিভাগ থাকতে হবে। পাঁচ বছর মেয়াদি এমবিবিএস, বিডিএস বা বি.ফার্ম ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। বিদেশি শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস ন্যূনতম ৬ বা সমমানের ইংরেজি দক্ষতার সনদ প্রয়োজন, তবে ইংরেজি ছাড়া অন্য ভাষায় থিসিস করলে এই শর্ত প্রযোজ্য হবে না।পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে অনার্স ও মাস্টার্স পর্যায়ে মোট সিজিপিএ ৬.৭৫ এবং প্রতিটিতে ন্যূনতম ৩.২৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং শ্রেণিভিত্তিক ফলের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণি বাধ্যতামূলক। বিদেশি প্রার্থীদের জন্য ইংরেজি দক্ষতার একই শর্ত প্রযোজ্য। এখানেও লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেয়া হবে।বিভিন্ন এন্ট্রি ট্র্যাকে এমফিল ডিগ্রিধারী, দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন প্রার্থী, নির্দিষ্ট অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক, গবেষণা কর্মকর্তা এবং প্রকাশিত গবেষণা প্রবন্ধধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। মেডিকেল ও ফার্মেসি পটভূমির প্রার্থীদের জন্যও নির্ধারিত প্রকাশনা শর্ত সাপেক্ষে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।এমফিল ও পিএইচডি প্রোগ্রামের বিস্তারিত তথ্য ও আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।