আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।ধর্ম উপদেষ্টার কর্মসূচি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে মাসব্যাপী ইসলামী বইমেলার শুভ উদ্বোধন করবেন। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিকেল ৩টায় ইসলামী বইমেলার উপদ্বোধন করা হবে। মির্জা ফখরুলের কর্মসূচি বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে যাবেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোবাইল কোর্ট পরিচালনা কাওরান বাজার এলাকায় বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করবেন র‍্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিদফতরের ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে দুপুর ১২টায় র‍্যাবের মিডিয়া গলিতে ব্রিফ করবে র‍্যাব-২।