নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।পদের নাম ও সংখ্যা: মেডিকেল প্রমোশন অফিসার, নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা: প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল দেশের যেকোনো জায়গায়। আরও পড়ুন: বিকাশে চাকরির সুযোগ বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস দেয়া হবে। আবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদনের বিস্তারিত নিয়ম জানতে ক্লিক করুন এখানে।আবেদনের সময়সীমা: আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।