ইফতারে ফল খেলে সুগার বাড়বে, সমাধান লুকিয়ে আছে এই মসলায়

ইফতারের টেবিলে ফল প্রায় অবিচ্ছেদ্য অংশ। সারাদিন রোজা রাখার পর এক টুকরো তরমুজ, কয়েক স্লাইস আপেল বা একটি কলা শরীরে এনে দেয় সতেজ শক্তি। ফল নিঃসন্দেহে পুষ্টির ভাণ্ডার-ফাইবার, ভিটামিন সি, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তাই পুষ্টিবিদরা নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দেন। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। ফলের মধ্যে প্রাকৃতিক শর্করা-গ্লুকোজ, সুক্রোজ ও ফ্রুক্টোজ থাকে। ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে ভুগছেন এমন অনেকেরই আশঙ্কা, কলার মতো মিষ্টি ফল খেলেই বুঝি রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে। যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তাদের ক্ষেত্রে এই উদ্বেগ আরও বেশি। কারণ রক্তে সুগারের ওঠানামা দীর্ঘমেয়াদে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। কিন্তু তাই বলে কি ফল পুরোপুরি বাদ? বিশেষজ্ঞদের মতে, একেবারেই নয়। ফলের প্রাকৃতিক চিনি থাকলেও এর সঙ্গে থাকে ফাইবার, যা শর্করার শোষণ ধীর করে। অর্থাৎ ফলের সুগার সরাসরি সুগারের মতো আচরণ করে না। বরং সঠিক উপায়ে এবং পরিমিত পরিমাণে খেলে ফল ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায়ও জায়গা পেতে পারে।এখানেই আসে একটি সহজ কৌশল-ফলের উপর ছিটিয়ে দিন দারুচিনির গুঁড়া। দারুচিনির উপকারিতাস্বাদে হালকা মিষ্টি হলেও দারুচিনি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে পরিচিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দারুচিনির মধ্যে থাকা পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে। ফলে শরীর গ্লুকোজকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে। আপেল, নাশপাতি, কলা বা এমনকি পেঁপের উপর সামান্য দারুচিনি ছড়িয়ে দিলে শুধু স্বাদই বাড়ে না, ফলের গ্লাইসেমিক প্রতিক্রিয়াও তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ থাকে। অনেক ক্ষেত্রে হঠাৎ সুগার স্পাইক বা দ্রুত রক্তে শর্করা বেড়ে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে এই মসলা। যেভাবে খাবেনফল কেটে নেওয়ার পর আধা চা-চামচের কম দারুচিনির গুঁড়া হালকা করে ছিটিয়ে দিন। চাইলে দইয়ের সঙ্গে ফল মিশিয়েও তার উপর দারুচিনি দিতে পারেন। এতে প্রোটিন, ফাইবার ও মসলার সমন্বয়ে খাবারটি আরও সুষম হবে।তবে মনে রাখতে হবে, দারুচিনি কোনো জাদুকরী ওষুধ নয়। এটি একটি সহায়ক উপাদান মাত্র। ডায়াবেটিস রোগীদের নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা, পরিমিত পরিমাণে ফল খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্র: হিন্দুস্তান টাইমস ও অন্যান্য আরও পড়ুন:তাড়াহুড়ো করে সেহরি করলে যা হয় জিম নাকি ইয়োগা? রোজায় কোনটি সেরা  এসএকেওয়াই