রমজান মানেই পুষ্টিকর ও সুষম খাবারের দিকে বাড়তি নজর দিতে হয়। ইফতার বা সেহরিতে অনেকেই মাছ রাখেন নিয়মিত খাদ্যতালিকায়। প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রয়োজনীয় ভিটামিনে সমৃদ্ধ মাছ কেবল সুস্বাদুই নয়, অত্যন্ত স্বাস্থ্যকরও। বাজারে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, আর পছন্দমতো কিনে এনে নিজের রেসিপিতে রান্না করেন অনেকে। তবে একটি সাধারণ সমস্যা অনেককেই বিব্রত করে-মাছের আঁশটে গন্ধ। শুধু সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেললেই কিন্তু এই গন্ধ পুরোপুরি দূর হয় না। সঠিকভাবে পরিষ্কার না করলে রান্নার পরও হালকা গন্ধ থেকে যেতে পারে। এমন কি কেউ কেউ এই কারণেই মাছ রান্না এড়িয়ে চলেন। কিন্তু কিছু সহজ ও কার্যকর ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই মাছের গন্ধ দূর করা সম্ভব। ১. লেবু ও লবণের ব্যবহারমাছ কাটার পর প্রথমেই ভালোভাবে ধুয়ে নিন। এরপর তাতে লেবুর রস ও লবণ ভালো করে মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। লেবুর প্রাকৃতিক অম্লতা এবং লবণের জীবাণুনাশক গুণ মাছের পিচ্ছিল ভাব কমায় ও গন্ধ দূর করতে সাহায্য করে। সময় হলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ২. দুধে ভিজিয়ে রাখাশুনতে একটু অদ্ভুত লাগলেও দুধ মাছের গন্ধ দূর করতে দারুণ কার্যকর। দুধে থাকা ‘ক্যাসেইন’ নামক প্রোটিন মাছের গন্ধের জন্য দায়ী ট্রাইমিথাইলঅ্যামাইন শোষণ করে নেয়। সামান্য দুধে মাছ ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে পরে ভালোভাবে ধুয়ে নিলে আঁশটে ভাব অনেকটাই কমে যায়। ৩. ভিনিগার মিশ্রিত পানিএকটি পাত্রে পানি ও সামান্য ভিনিগার মিশিয়ে মাছ আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ভিজিয়ে রাখলে গন্ধ কমে যায়। ভিনিগারের অম্লীয় গুণ মাছের দুর্গন্ধ সৃষ্টিকারী উপাদান ভাঙতে সাহায্য করে। তবে বেশি সময় ভিজিয়ে রাখবেন না, এতে মাছের স্বাদে প্রভাব পড়তে পারে। ৪. ময়দা বা চালের গুঁড়ামাছ ধোয়ার সময় সামান্য ময়দা বা চালের গুঁড়া মেখে ধুলে অনেক সময় গন্ধ কমে যায়। এটি মাছের উপরিভাগের পিচ্ছিল অংশ ও অতিরিক্ত রস শোষণ করে নেয়। ৫. আলুর কৌশলফ্রিজে রাখা মাছ থেকে গন্ধ বের হলে একটি বাটিতে মাছ রেখে তার সঙ্গে অর্ধেক কাটা দুইটি আলু ও সামান্য লবণ ছিটিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। আলু অতিরিক্ত গন্ধ শোষণ করতে সাহায্য করে। মাছ ধোয়ার পর পেপার টাওয়েল বা পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিন। এতে ভাজার সময় তেল ছিটকে পড়ার সম্ভাবনা কমে। এরপর হালকা আদা-রসুন বাটা মেখে কিছুক্ষণ রেখে রান্না করলে স্বাদ বাড়ার পাশাপাশি অবশিষ্ট গন্ধও দূর হয়। সঠিকভাবে পরিষ্কার করলে মাছের আঁশটে গন্ধ আর সমস্যাই হবে না। বরং স্বাস্থ্যকর ও সুস্বাদু মাছের পদ রোজার খাবারে এনে দেবে পুষ্টি ও তৃপ্তি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডেইলি মেইল আরও পড়ুন: রমজান মাস জুড়ে আদা-রসুন বাটা ভালো রাখার উপায় রমজানে বাড়িতেই বানিয়ে নিন রেড চিলি ফ্লেক্স এসএকেওয়াই