ভাষাশহীদদের বীরত্ব আজও অনুপ্রেরণা হয়ে আছে

বীর ভাষাসৈনিকদের স্মরণে ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরিতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে রংপুর বন্ধুসভা। এ সময় তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন বন্ধুরা।