বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দাম্পত্য কলহের জেরে নাঈম মিয়া (২২) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া ওই গ্রামের তুলা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নাঈম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে তিনি বাড়ি থেকে বের হয়ে গ্রাম সংলগ্ন কালনী নদীর বেড়িবাঁধ এলাকায় যান। সেখানে রাতের কোনো এক সময় তিনি কীটনাশক পান করেন। রোববার সকালে হাওরে গরু চরাতে যাওয়া এক Read More