বিদায় বেলায় যা বললেন তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানিয়ে বলেছেন, আশা করি নতুন যিনি আসছেন তিনি জুলাই অভ্যুত্থানের সময় সংঘঠিত হত্যাকাণ্ড ও ১৬ বছরের গুম-খুনের বিচার অব্যাহত রাখবেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিদায় নেয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তাজুল বলেন, যখন নতুন সরকার দায়িত্ব নেয়, তখন তাদের পছন্দের লোকদের দায়িত্বে বসাবেন এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এতে অবাক হচ্ছি না। সাংবাকিদরে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিবে পুরো প্রসিকিউশনে টিম পরিবর্তন হবে কিনা। বা নতুন চিফ প্রসিকিউটর তার কাজের সুবিধার স্বার্থে এমন সিদ্ধান্ত নিতেই পারেন। আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল /নতুন চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম তিনি আরও বলেন, সরকার থেকে প্রথমে বলা হয়েছিল যেভাবে যা চলছে সেভাবেই চলবে। কিন্তু গতকাল আমাকে জানানো হয়েছে যে, আমার জায়গায় অন্য কাউকে নিয়োগ দেয়া হবে। তবে আমাকে পদত্যাগ করতে নিষেধ করা হয়। বলা হয়, নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই হোক। আমি খুব কনফিডেন্ট, আমার দায়িত্ব পালনের সময়ে যত রায় হয়েছে, যত নথি জমা দেয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বা এ রায় বদলে দেয়ারও কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমার পুরনো পেশায়ই ফিরে যাবো বলেও জানান তিনি।