বাফটায় ডিক্যাপ্রিও অভিনীত সিনেমার জয়জয়কার, দেখুন বিজয়ীদের তালিকা

‘ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার ২০২৬’-এ এবার সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ‘টাইটানিক’খ্যাত তারকা নিজে কোনো পুরস্কার-স্বীকৃতি না পেলেও তার ছবিটি বছরের সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি পুরস্কার জিতে আসরের শীর্ষ বিজয়ী হয়েছে। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ছবিটি সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা পরিচালক, রূপান্তরিত চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও সম্পাদনার পুরস্কারও গেছে এই ছবির ঝুলিতে। সহ-অভিনেতা বিভাগে চমক দেখিয়ে পুরস্কার জিতেছেন শন পেন। তবে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি।লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার একটি পোস্টার রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ পেয়েছে তিনটি পুরস্কার। মৌলিক চিত্রনাট্য বিভাগে জয়ী হয়ে কুগলার ইতিহাস গড়েছেন। একই ছবির জন্য সহ-অভিনেত্রী হয়েছেন উনমি মোসাকু এবং সেরা মৌলিক সংগীতের পুরস্কার পেয়েছেন লুডভিগ গোরানসন। ব্রিটিশ চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে ‘হ্যামনেট’। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। অন্যদিকে ‘আই সোয়ার’ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন রবার্ট আরামায়ো। বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। প্রামাণ্যচিত্র বিভাগে সেরা হয়েছে ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’। অ্যানিমেশন বিভাগে জয়ী ‘জুটোপলিস ২’। শিশু ও পারিবারিক চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে ‘বুং’। পোশাক, রূপসজ্জা ও প্রযোজনা নকশা—এই তিন বিভাগে জয় পেয়েছে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’। শব্দ পরিকল্পনায় সেরা হয়েছে ‘এফ১’, আর বিশেষ দৃশ্যপ্রভাব বিভাগে পুরস্কার পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এ বছরের আয়োজন আন্তর্জাতিক সিনেমার বৈচিত্র্য ও শক্তিমত্তাকেই তুলে ধরেছে। মূলধারার পাশাপাশি স্বতন্ত্র নির্মাতারাও পেয়েছেন যথাযথ স্বীকৃতি। নিচে বিজয়ীদের পূর্ণ তালিকা তুলে ধরা হলো সেরা চলচ্চিত্রওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা পরিচালকপল থমাস অ্যান্ডারসন - ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা অভিনেতারবার্ট আরামায়ো - আই সোয়ার সেরা অভিনেত্রীজেসি বাকলি - হ্যামনেটজেসি বাকলি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার সেরা পার্শ্ব অভিনেতাশন পেন – ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা পার্শ্ব অভিনেত্রীউনমি মোসাকু – সিনার্স সেরা মৌলিক চিত্রনাট্যরায়ান কুগলার – সিনার্স সেরা রূপান্তরিত চিত্রনাট্যপল থমাস অ্যান্ডারসন – ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা ব্রিটিশ চলচ্চিত্রহ্যামনেট ইংরেজি ভাষার বাইরে সেরা চলচ্চিত্রসেন্টিমেন্টাল ভ্যালু সেরা প্রামাণ্যচিত্রমিস্টার নোবডি এগেইনস্ট পুতিন সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রজুট্রোপোলিস টু সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রবুং সেরা চিত্রগ্রহণওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা সম্পাদনাওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা প্রযোজনা নকশাফ্রাঙ্কেনস্টাইন সেরা মেকআপ ও চুলসজ্জাফ্রাঙ্কেনস্টাইন সেরা পোশাক নকশাফ্রাঙ্কেনস্টাইন সেরা শব্দএফ ওয়ান সেরা বিশেষ দৃশ্যপ্রভাবঅ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ সেরা মৌলিক সংগীতসিনার্স সেরা কাস্টিংআই সোয়ার সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রদিস ইজ এন্ডোমেট্রিওসিস সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশনটু ব্ল্যাক বয়েজ ইন প্যারাডাইস ব্রিটিশ নবাগত নির্মাতার অসাধারণ অভিষেকআকিনোলা ডেভিস জুনিয়র (পরিচালক) ও ওয়ালে ডেভিস (চিত্রনাট্যকার) – মাই ফাদার্স শ্যাডো জনভোটে নির্বাচিত উদীয়মান তারকারবার্ট আরামায়োরবার্ট আরামায়ো ব্রিটিশ সিনেমায় অসামান্য অবদানক্লেয়ার বিন্স বাফটা ফেলোশিপডোনা ল্যাংলি   এলআইএ