বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সিলেট সিটি করপোরেশন এর নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হলে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সিলেট-৩ আসনে সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তবে দলীয় মনোনয়ন পাননি। পরে তিনি সিলেটের ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন। একই প্রজ্ঞাপনে আরও কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক Read More