পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতে হবে: জেলেনস্কি

পুতিন ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন। এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বলেন, এর একমাত্র সমাধান ছিল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ, যাতে তাকে পিছিয়ে যেতে বাধ্য করতে পারে।সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি।কিয়েভের সরকারি সদর দপ্তরে জেলেনস্কি বিবিসিকে আরও বলেন, হার তো দূরের কথা, ইউক্রেন যুদ্ধ জয়ের মাধ্যমে শেষ করবে। আরও্র পড়ুন:আল জাজিরার প্রতিবেদন / চার বছরের ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে যেভাবে বদলে দিয়েছেইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিশ্বাস করি পুতিন ইতিমধ্যেই এটি শুরু করে দিয়েছেন। প্রশ্ন হল তিনি কতটা অঞ্চল দখল করতে পারবেন এবং কীভাবে তাকে থামানো যাবে। রাশিয়া বিশ্বকে একটি ভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে চায় এবং মানুষ নিজের জন্য যে জীবন বেছে নিয়েছে তা পরিবর্তন করতে চায়।’ ইউক্রেনীয় নেতা জোর দিয়ে বলেন, পুতিনের আক্রমণ বিশ্বব্যাপী শৃঙ্খলার উপর প্রভাব ফেলে, একটি বিস্তৃত সংঘাত শুরু করেছে।  আমি বিশ্বাস করি যে পুতিন ইতিমধ্যেই এটি শুরু করেছেন।  ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের ২০ শতাংশ অংশ, যা এখনও রাশিয়ার দখলে আছে, মস্কোর সেই দাবি নিয়েও কথা বলেন জেলেনস্কি। এছাড়া যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে খেরসন এবং জাপোরিঝিয়া দক্ষিণাঞ্চলে আরও জমি হস্তান্তরের বিষয়ে জেলেনস্কি বিবিসিকে বলেন, ‘আমি এটাকে ভিন্নভাবে দেখি। আমি এটাকে কেবল জমি হিসেবে দেখি না। আমি এটাকে আমাদের অবস্থানকে দুর্বল করে দেয়া হিসেবে দেখি। এর মানে, সেখানে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষকে পরিত্যাগ করা বোঝায়। আমি নিশ্চিত যে এটি আমাদের সমাজকে বিভক্ত করবে।’ ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে প্রকৃত আপোসের জন্য প্রস্তুত, তবে তার স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিনিময়ে নয়। বলেন জেলেনস্কি।  কিন্তু যদি পুতিন এতে সন্তুষ্ট হন, তাহলে কি যুদ্ধবিরতি চুক্তির জন্য এটা ভালো মূল্য নয়? বিবিসির প্রশ্নে জেলেনস্কি আরও বলেন, ‘এটা হয়তো তাকে সাময়িক সন্তুষ্ট করবে। কারণ তার একটু বিরতি নেয়া দরকার। কিন্তু এরপর তিনি কি করবেন? তারপর তিনি আবার যুদ্ধ চালিয়ে যাবেন কিনা সেটাই বড় প্রশ্ন।’ এদিকে, জেনেভায় সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনার শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন যে ইউক্রেন দ্রুত আলোচনার টেবিলে আসাই ভালো।এছাড়া পশ্চিমা কূটনীতিকরা অনেক দিন থেকেই ইঙ্গিত দিচ্ছেন যে, ট্রাম্প পুতিনের সাথে একমত ইউক্রেন থেকে রাশিয়াকে আঞ্চলিক ছাড় দেয়াই ট্রাম্পের চাওয়া যুদ্ধবিরতির মূল চাবিকাঠি। অন্যদিকে, জেলেনস্কি বার বার বলেছেন যে, ইউক্রেন জয়ী হতে পারে, কিন্তু জয় কেমন হবে? অবশ্যই, তিনি বলেন, জয়ের অর্থ ইউক্রেনীয়দের স্বাভাবিক জীবন পুনরুদ্ধার করা এবং হত্যাকাণ্ডের অবসান ঘটানো। ‘আমি বিশ্বাস করি যে আজ পুতিনকে থামানো এবং তাকে ইউক্রেন দখল করা থেকে বিরত রাখা সমগ্র বিশ্বের জন্য জয়। কারণ পুতিন ইউক্রেনে থামবেন না।’ আরও পড়ুন:পাল্টাপাল্টি হামলা, ফের উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানসাক্ষাৎকারে জেলেনস্কি পুনর্ব্যক্ত করেন, ইউক্রেন বর্তমান যুদ্ধক্ষেত্রের ভিত্তিতে শান্তি বিবেচনা করবে, রাশিয়াকে তার দাবির মাধ্যমে ‘সন্ত্রাসবাদ’ করার অভিযোগও আনেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।