মহান আল্লাহর কাছে রোজাদারের মর্যাদা ও ফজিলত

রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে সিয়াম পালন মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, তাকওয়া বৃদ্ধি করে এবং আখিরাতে মুক্তির পথ সুগম করে। নিচে রোজদারের মর্যাদা ও ফজিলতসমূহ উপস্থাপন করা হলোঅতীতের গুনাহ ক্ষমাمَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করবে, তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। (সহিহ বুখারি: ৩৮; সহিহ মুসলিম:৭৬৯)রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ প্রদান করবেন كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ، الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، قَالَ اللهُ تَعَالَى: إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, সিয়াম ব্যতীত; কেননা সিয়াম আমার জন্য, আমিই এর প্রতিদান দেব।(সহিহ মুসলিম:১১৫১)রোজা জাহান্নাম থেকে ঢালস্বরূপ قالَ الصِّيامُ جُنَّةٌ فلا يَرْفُثْ ولا يَجْهلْ রোজা একটি ঢালস্বরূপ; তাই রোজাদার যেন অশ্লীল কথা না বলে এবং অজ্ঞের মতো আচরণ না করে। (সহিহ বুখারি:১৮৯৪; সহিহ মুসলিম:১১৫১)রোজা ও কোরআনের সুপারিশالصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ... সিয়াম ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমাদ:২/১৭৪ আরও পড়ুন: রোজা না রেখে মসজিদের ইফতার খাওয়া যাবে? জান্নাতে রাইয়ান দরজা إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ জান্নাতে রাইয়ান নামে একটি দরজা আছে, কিয়ামতের দিন শুধু রোজাদারগণ সেই দরজা দিয়ে প্রবেশ করবে। (সহিহ বুখারি:১৮৯৬; সহিহ মুসলিম:১১৫২) রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও উত্তম لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِندَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও অধিক প্রিয়। (সহিহ বুখারি:১৯০৪)ইফতারের সময় দোয়া কবুল إِنَّ لِلصَّائِمِ عِنْدَ فِطْرِهِ دَعْوَةً لَا تُرَدُّ ইফতারের সময় রোজাদারের একটি দোয়া আছে যা প্রত্যাখ্যাত হয় না। (সুনানু ইবনু মাজাহ:১৭৫৩)দু’টি আনন্দلِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময়, অন্যটি তার রবের সাক্ষাতের সময়। (সহিহ বুখারি: ৭৪৯২; সহিহ মুসলিম: ১১৫১)রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ যখন রমজান আসে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় (সহিহ বুখারি: ১৭৭৭; সহিহ মুসলিম: ১০৭৯) রমজানে শয়তান বন্দী থাকে وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ  এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। (সহিহ বুখারি:১৭৭৭) আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজার বিশাল প্রতিদান مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا  যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোযা রাখে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে দেন।  (সহিহ বুখারি: ২৮৪০; সহিহ মুসলিম: ১১৫৩)রোজা কেবল দেহের ইবাদত নয়; এটি অন্তরের পরিশুদ্ধি, চরিত্রের পরিমার্জন এবং তাকওয়ার অনুশীলন। রমজান আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের। আসুন, আমরা আন্তরিকতার সাথে সিয়াম পালন করি, কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করি এবং দুআর মাধ্যমে আল্লাহর রহমত কামনা করি। আল্লাহ আমাদের সকলকে কবুলকৃত রোজাদারদের অন্তর্ভুক্ত করুন। আমিন।