গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হলেন গাসিকের প্রশাসক

আয়তনে দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। ওই পদে দায়িত্ব পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে।শওকত হোসেন সরকার একজন রাজনীতিবিদ। তিনি ২০০৩ সাল থেকে সিটি করপোরেশন গঠনের আগ পর্যন্ত কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপর তিনি গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সহসাংগঠনিক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৩ বছর ধরে তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।অনেককেই বলতে শোনা যাচ্ছে দীর্ঘদিন পর সিটি করপোরেশন আমলাতন্ত্র থেকে মুক্ত হচ্ছে। যেহেতু তিনি জনপ্রতিনিধি ছিলেন সিটি করপোরেশনের উন্নয়ন করতে পারবেন।আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শামসুল ইসলামএ বিষয়ে জানতে চাইলে শওকত হোসেন সরকার বলেন, ‘রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সবাইকে নিয়ে নিষ্ঠার সঙ্গে পালন করবো। গাজীপুর সিটিকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলবো। এজন্য সকলের সহযোগিতা দরকার।’উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার আয়তনের এই সিটি করপোরেশনে রয়েছে ৫৭টি ওয়ার্ড। গত ৫ আগস্টের পর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।