আওয়ামী লীগ সরকারের সময় যে চাঁদাবাজি হতো, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়ে কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি চাঁদাবাজি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নবগঠিত সরকারের নিকট প্রত্যাশা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় নতুন সরকারের কাছে চাঁদাবাজি নিরসন ও দুর্নীতিমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তাসকীন আহমেদ। আরও পড়ুন: কারও চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই, সুযোগ থাকবে না: রবিউল আলম এছাড়া, ট্রাম্প প্রশাসনের শুল্ক ইস্যুতে বেসরকারি খাতের একাধিক অনুরোধ সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রপন্থি চুক্তি সই করেছে বলে অভিযোগ করেন তিনি। চুক্তিটি পুনর্বিবেচনার তাগিদ দিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে চুক্তিটি অবৈধ ঘোষণা হলে ভালো, নতুবা নতুন সরকারকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।