ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের দ্রুত তেহরান ছাড়ার সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত ভারতীয় দূতাবাস। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার মধ্যে এই নোটিশটি জারি করা হলো।এর আগে ৫ জানুয়ারী ভারত তার নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছিল, যখন খামেনি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় এবং সে বিক্ষোভে সরকার ব্যাপক দমন-পীড়ন শুরু করে। নোটিশে বলা হয়েছে, ‘সকল ভারতীয় নাগরিক এবং পিআইওদের যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত, বিক্ষোভ বা বিক্ষোভের ক্ষেত্রগুলো এড়িয়ে চলা উচিত। এছাড়া ইরানে ভারতীয় দূতাবাসের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে এবং যেকোনো আপডেট জানতে স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করতে হবে।’ আরও পড়ুন:হত্যার আশঙ্কা / উত্তরাধিকার নিশ্চিত করতে খামেনির পদক্ষেপ, জানা গেল নামএই নির্দেশিকায় ভারতীয় নাগরিকদের বিক্ষোভের জায়গাগুলো ভ্রমণ এড়াতে এবং সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নোটিশে পাসপোর্ট এবং পরিচয়পত্রসহ অভিবাসন সংক্রান্ত নথি প্রস্তুত রাখারও অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে সহায়তার জন্য ভারতীয় নাগরিকদের দূতাবাসের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।শুক্রবার সংবাদমাধ্যম অ্যাক্সিওমের সাথে কথা বলা সূত্রের মতে, মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিষয়ে কয়েকটি বিকল্প উপস্থাপন করা হয়েছিল। একটি পরিকল্পনার মধ্যে ছিল সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার ছেলে মোজতাবাকে লক্ষ্য করে আক্রমণ করা। আরও পড়ুন:উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান এদিকে, রোববার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি বলেছেন, দুই দেশের মধ্যে পরবর্তী দফার আলোচনা বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেছেন, আমেরিকা আক্রমণ বিবেচনা করার আগেই একটি চুক্তিতে পৌঁছাতে পারবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগের আলোচনাটি ওমানে অনুষ্ঠিত হয়েছিল। সূত্র: দ্য উইক