বাফটায় চমক দেখালেন যারা

যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ৭৯তম আসর। রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক অ্যালান কামিং।জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে শুধু বছরের সেরা চলচ্চিত্র শিল্পীদেরই স্বীকৃতি দেয়া হয়নি; বরং সময়ের রাজনৈতিক এবং সাংস্কৃতিক নাড়ির স্পন্দনও ফুটে উঠেছে উজ্জ্বলভাবে।এবারের আসরে সবচেয়ে বেশি আলো কেড়েছে হলিউড মেগাস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিটি। মনোনয়নে এগিয়ে থেকে এটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ ছয়টি পুরস্কার জিতে নিয়েছে। যুদ্ধ-পরবর্তী মানবিক টানাপোড়েন ব্যক্তিগত ট্র্যাজেডির সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছেণ নির্মাতা পল টমাস অ্যান্ডারসন। এ বছর বাফটার আরেক বড় চমক ‘সিনার্স’। রায়ান কুগলার পরিচালিত ছবিটি জিতেছে সেরা মৌলিক চিত্রনাট্য, পার্শ্ব অভিনেত্রী ও মৌলিক সংগীতের পুরস্কার। আরও পড়ুন: বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসায় ভাসছেন আলিয়াসেরা অভিনেতা বিভাগে এবারের ফল ছিল বেশ চমকপ্রদ ও অপ্রত্যাশিত। টিমোথি শ্যালমে বা লিওনার্দো ডিক্যাপ্রিও নন, ‘আই সয়্যার’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন রবার্ট অ্যারামায়ো। তবে অনুমিতভাবেই ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি। একই সঙ্গে ‘হ্যামনেট’সেরা ব্রিটিশ ছবির পুরস্কারও জিতে নিয়েছেন তিনি।ইংরেজি ভাষার বাইরে সেরা চলচ্চিত্র হয়েছে নরওয়ের ইয়োকিম ট্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। মানবিক গল্প বলার শক্তি যে কত গভীর, তার প্রমাণ মিলেছে এই ছবিতে। এই ক্যাটাগরিতে বাফটার মঞ্চে হিন্দিতে পুরস্কার ঘোষণা করেন বলিউড সুপারস্টার আলিয়া ভাট। সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জয় করেছে ‘জুটোপিয়া ২’। ভিজ্যুয়াল এফেক্টসে পুরস্কার জিতেছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। আরও পড়ুন: ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস জয়ে এগিয়ে কারা?সহ-অভিনেতা বিভাগে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন কিংবদন্তি অভিনেতা শন পেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিতর্ক ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করা এই অভিনেতার কাছে এটি আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। সিনার্স-এর জন্য পার্শ্ব অভিনেত্রীর সম্মান পেয়েছেন উনমি মোসাকু, আর সংগীতে জাদু দেখিয়ে পুরস্কার ঘরে তুলেছেন লুডভিগ গোরানসন।