সিদ্ধিরগঞ্জে ৪ দোকানির জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার অর্থ জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চিটাগাংরোডস্থ কয়েকটি মার্কেট ও সিদ্ধিরগঞ্জ পুলস্থ একটি মার্কেটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। জানা গেছে, অভিযানকালে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না থাকায় মনির স্টোর, মৌলিক স্টোরসহ চার প্রতিষ্ঠানকে নগদ সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কার্যক্রমে সতর্ক করা হয়েছে। মো. আকাশ/আরএইচ/এএসএম