ডিআরইউ ডিবেটিং ক্লাব আত্মপ্রকাশ; আহ্বায়ক জসিম, সদস্যসচিব আরিফ

সদস্য এবং তাদের সন্তানদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সমানে রেখে গঠিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব। ৯ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (মীর মোহাম্মদ জসিম) এবং সদস্যসচিব হয়েছেন সিনিয়র সদস্য শেখ মো. আরিফ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সই করা এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, নিয়াজ মাহমুদ সোহেল (অর্থ সম্পাদক), জান্নাতুল ফেরদৌস পান্না (নারী বিষয়ক সম্পাদক), মাহমুদ সোহেল (তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক), মাহফুজ সাদী (কার্যনির্বাহী সদস্য), কাজী শহীদুল আলম (আজকালের খবর), মো. রিয়াসাদ আজিম (রিয়াসাদ আজিম ডটকম) এবং আসিফ জামান সুমিত (একুশে টিভি)। জানা গেছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০২৬ ডিআরইউতে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে কার্যনির্বাহী সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন হয়। সিদ্ধান্ত মতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এনএইচ/এমআইএইচএস