একুশের প্রভাতে ঝিনাইদহ বন্ধুসভার শ্রদ্ধার্ঘ্য

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় প্রভাতফেরি নিয়ে বন্ধুরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।